ভোটারদের ফুল দিয়ে শুভেচ্ছা প্রার্থীর

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৩ এএম

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনেই অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার নির্বাচন। সেই সঙ্গে পহেলা ফাল্গুন। এ উপলক্ষে পৌরসভার ভোটারদের শুভেচ্ছাস্বরূপ ফুল দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ। গতকাল রবিবার সকালে জামগ্রাম ভোটকেন্দ্রে আবদুল জব্বার হুইল চেয়ারে করে এসে ভোট দেওয়ার পর তাকে প্রথম শুভেচ্ছা জানান তিনি।

মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, পৌরসভার সব ওয়ার্ডে ১ হাজার ৫০০ ফুল দিয়ে ভোটারদের শুভেচ্ছা জানানো হয়। বিভিন্ন কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে আসা নারী ও পুরুষদের হাতে গোলাপ তুলে দেওয়া হয়েছে। আমার স্ত্রীর হাতেও লাল গোলাপ তুলে দিয়েছি। এ ক্ষেত্রে দলমত বিবেচনা না করেই সবাইকে ফুল দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের এ মেয়র প্রার্থী বলেন, মূলত পহেলা ফাল্গুন ভালোবাসা দিবসের কারণে সবাইকে শুভেচ্ছা জানানো হয়েছে। তবে ভোট দেওয়ার আগে নয়, পরে ফুল দেওয়া হয়েছে। যাতে ভোটের সুষ্ঠু পরিবেশ বিঘিœত না হয় বা বিতর্কের সৃষ্টি না হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত