দেশে এখন গণতন্ত্র নেই বলে গুম, খুন ও দুর্নীতি বিরাজ করছে। সরকার সব নির্বাচনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করে নিয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরের সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামীকাল ১৮ ফেব্রুয়ারি বরিশাল মহানগর বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ওই মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজবা উদ্দিন ফরহাদ, জিয়া উদ্দিন সিকদার, আ. ছত্তার খান, সৈয়দ রফিকুল ইসলাম লাবু, শাহাদৎ হোসেন প্রমুখ
