মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করায় তিনটি ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বালুরচর ও বাসাইল ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
এ সময় নসিব ব্রিকসকে ৪ লাখ, মায়ের দোয়া ব্রিকসকে ৩ লাখ ও সাজিদ ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়াই তারা ইটভাটা চালাচ্ছিল। এছাড়া কৃষিজমির মাটি কেটে নিয়ে ইটভাটার কাজে ব্যবহার হয়ে আসছিল।
