কেরানীগঞ্জ সিরাজগঞ্জে ২ লাশ উদ্ধার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:২২ পিএম

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ইমামগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ছাড়া একই দিন সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রতনকান্দি গ্রাম থেকে সুমন (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ বরিশুর নৌ-পুলিশের ওসি মো. সোবাহান জানান, ইমামগঞ্জ এলাকায় একটি লাশ ভাসার খবর পেয়ে সেটি উদ্ধারের পর মর্গে পাঠানো হয়। সিরাজগঞ্জের সলঙ্গা থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, সুমন রতনকান্দি গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও হোড়গাতী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। গত সোমবার রাত থেকেই নিখোঁজ ছিল সে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত