তুলার শত্রুরা ক্ষতির চেষ্টা করবে, আয় বাড়বে মকর-মীনের

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৫ এএম

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) ঠান্ডায় একটু অসুবিধা থাকলেও মানসিক মনোবল বাড়বে। আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। অর্থ সঞ্চয় হবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) পেটের পীড়া থাকলেও দূর ভ্রমণ যোগ আছে। চুক্তিভিত্তিক কাজের পরিধি বাড়বে। চাকরির ক্ষেত্রে ক্ষমতা বাড়বে।

মিথুন (২১ মে-২০ জুন) পিতার স্বাস্থ্যের অবনতি ঘটবে। বৈদেশিক বাণিজ্য বাড়বে। ব্যাংকে অর্থ জমা বাড়বে।

কর্কট (২১ জুন-২০ জুলাই) কর্ম উপলক্ষে বিদেশ ভ্রমণ যোগ আছে। জনপ্রতিনিধিদের কর্মব্যস্ততা বাড়বে। স্ত্রীর আয় বাড়বে।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) প্রকাশ্য শত্রুদের সহজে দমন করা যাবে। স্ত্রীর হৃদ্‌রোগ আক্রমণ করতে পারে। পিতার বিদেশ ভ্রমণ যোগ আছে।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) হৃদ্‌রোগ তথা রক্তের চাপজনিত সমস্যা দেখা দেবে। ওষুধে ব্যয় বাড়বে। তবে স্ত্রীর আয় বাড়তে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) স্বামী-স্ত্রী উভয়ের বিদেশ সফর হবে। সন্তানের হৃদ্‌রোগ আক্রমণ করতে পারে। শত্রুরা ক্ষতির চেষ্টা করবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) গায়ের ব্যথা থাকবে এবং স্ত্রীর পেটের পীড়া থাকবে। সন্তানের কাজের ব্যস্ততা বাড়বে। বন্ধুরা কাজে সহযোগিতা করবে।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) বর্তমান বাসস্থানের উন্নতির কাজে অগ্রগতি হবে। ছোট ভাইবোনের কাজের উন্নতি হবে। সন্তানের দূরদেশ ভ্রমণ কার্যকরী হতে পারে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) আয় বাড়বে। মায়ের দূরদেশ ভ্রমণ যোগ আছে। সংসারে শান্তিময় পরিবেশ বিরাজ করবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) হৃদ্‌রোগজনিত সমস্যা বেড়ে যাবে। স্বল্প ভ্রমণ শুভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) আয় বাড়বে। ওষুধে ব্যয় বেড়ে যেতে পারে। সংসারের ঝামেলা কমে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত