চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ছাত্রলীগকর্মী আশরাফ উদ্দিন হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। গত শনিবার রাতে নিহতের বাবা মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক উপসম্পাদক নয়ন সরকারকে প্রধানসহ পাঁচ জনকে আসামি করা হয়েছে। তবে ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এর আগে গত শুক্রবার রাতে উপজেলা সদরের মা কমিউনিটি সেন্টারের সামনে আধিপত্য বিস্তারের জেরে ছাত্রলীগকর্মী আশরাফ উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
