চলতি সপ্তাহে ইউনাইটেড এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ মডেলের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিন মাঝআকাশে ভেঙে পড়ায় একই মডেলের বিমানগুলোর উড্ডয়ন বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশ। গত শনিবার যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরের ওই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
জানা যায়, ২৩১ যাত্রী এবং ১০ জন ক্রু নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটির ডান দিকের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায় এবং সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে। এর পরপরই বিমানটি জরুরিভাবে ডেনভার বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়। সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বিমানটি থেকে ছিটকে পড়া টুকরোগুলো আশপাশ এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।
