শিবগঞ্জে অটোচালককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মজলুর রহমান ভোদু নামে এক অটোচালক কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মজলুর রহমান শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের একবরপুর এলাকার আয়নাল হকের ছেলে।

বুধবার ভোরে পুঁঠিমারি বিল হতে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দীন আহমেদ জানান, পুঁঠিমারি বিলের একটি ব্রিজের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং পাশের একটি রাস্তা থেকে নিহতের অটো-রিকশাটি জব্দ করে। নিহত মজলুর রহমানের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কে বা কারা কী কারণে হত্যা করেছে তা নিশ্চিত হওয় যায়নি। তবে, শরীরের আঘাতের ধরন দেখে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে গেছে বলে জানান, ওসি ফরিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত