১ ডোজের টিকা আনছে জনসন অ্যান্ড জনসন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫১ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এক ডোজের টিকা তৈরি করেছে জনসন অ্যান্ড জনসন। পরীক্ষা-নিরীক্ষার পর যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, এক ডোজের এ টিকাও বেশ নিরাপদ ও কার্যকর। আশা করা হচ্ছে কয়েক দিনের মধ্যে তা অনুমোদন পাবে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফাইজার ও মডার্নার টিকার অর্থসাশ্রয়ী বিকল্প হবে এটি। আর তা সংরক্ষণ করা যাবে রেফ্রিজারেটরের স্বাভাবিক তাপমাত্রায়। এর আগে এ টিকার কার্যকারিতাসংক্রান্ত ফলাফল গত মাসে প্রকাশ করে জনসন অ্যান্ড জনসন। ওষুধ উৎপাদনকারী বৃহৎ প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বেলজিয়ামভিত্তিক জ্যানসেন বলেছে, তারা যেসব তথ্য-উপাত্ত পেয়েছে, সে অনুযায়ী গুরুতর অসুস্থতার ক্ষেত্রেও এ টিকা উচ্চমাত্রায় কার্যকর।

নিজেদের উৎপাদিত টিকার কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে তথ্য-উপাত্ত দাখিল করেছে জ্যানসেন। এর পরিপ্রেক্ষিতে এফডিএ জানিয়েছে, করোনার উপসর্গযুক্ত ও গুরুতর অসুস্থতা উভয় ক্ষেত্রে জনসনের টিকার কার্যকারিতা প্রমাণিত। গুরুতর অসুস্থতা প্রতিরোধে জনসনের টিকা ৮৫ শতাংশের বেশি কার্যকর। তবে সার্বিকভাবে কার্যকর ৬৬ শতাংশ। এ সার্বিক অবস্থার মধ্যে মধ্যমমাত্রার অসুস্থতাও অন্তর্ভুক্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত