বিকাশে লেনদেন করতে পারবেন সোনালী ব্যাংকের গ্রাহক

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:১০ পিএম

সোনালী ব্যাংকের আড়াই কোটি গ্রাহক এখন তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে এবং বিকাশ থেকে সোনালী ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন।

গত বুধবার রাজধানীর একটি হোটেলে এই সেবার উদ্বোধন করে দুই প্রতিষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, সোনালী ব্যাংক পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, এমডি-সিইও মো. আতাউর রহমান প্রধান, বিকাশের সিইও কামাল কাদীর প্রমুখ। এই সেবা পেতে গ্রাহকদের বিকাশ ও সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে সংযোগ স্থাপন করতে হবে। এরপর বিকাশ অ্যাপের ‘অ্যাড মানির’ মাধ্যমে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন গ্রাহকরা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত