বারদীতে রূপায়ণ গ্রুপের উদ্যোগে মাংস বিতরণ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:২০ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় রূপায়ণ গ্রুপের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. জহিরুল হক ১০টি এতিমখানা ও শতাধিক পরিবারের মাঝে গরুর এ মাংস বিতরণ করেন। এ সময় রিকশায় করে ছয়টি গ্রাম নাগপাড়া, হাড়ীপাড়া, ছনপাড়া, মিস্ত্রিপাড়া, দাসপাড়া, মারকুন্ডীপাড়া ও ১০টি এতিমখানাসহ হতদরিদ্র, অসহায় ব্যক্তিদের মাঝে এ মাংস বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বারদী বাজার ব্যবসা পরিচালনা কমিটির সভাপতি ওবায়দুল হক, বারদী বাজার মার্কাস জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শামীমুল ইসলামসহ রূপায়ণ গ্রুপের কর্মকর্তা-কর্মচারী এবং বারদী বাজার মোহাম্মদ উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত