সিদ্ধিরগঞ্জ

সন্তানসহ শাবনুরকে হাসপাতালে নিলেন ইউএনও

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩২ এএম

সিদ্ধিরগঞ্জে সন্তান জন্ম দেওয়া অপ্রকৃতিস্থ শাবনুর ও তার সন্তানকে হাসপাতালে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি শিমরাইল এলাকার মেথরপট্টিতে গিয়ে মা-মেয়েকে হাসপাতালে নেন। মা-মেয়ের সেবা ও নিজের তত্ত্বাবধানে রাখায় নাসিমাকে আর্থিক সহায়তাও প্রদান করেন ইউএনও।

নাহিদা বারিক বলেন, এখানে শিশুটির নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। তাই সার্বিক নিরাপত্তা ও সুস্থতার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস ও গণমাধ্যমকর্মীরা।

গত বৃহস্পতিবার সকাল ৯টায় শিমরাইল মোড়ের একটি বাস কাউন্টারের সামনে খোলা আকাশের নিচে সন্তানের জন্ম দেন শাবনুর নামের ওই মানসিক প্রতিবন্ধী। পরে চকলেট বিক্রেতা নাসিমা মা ও মেয়েকে মেথরপট্টিতে নিয়ে গোসল করিয়ে নিজের তত্ত্বাবধানে রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত