জাতিসংঘ ত্রাণ সংস্থার প্রধান মার্ক লোকক সতর্ক করে বলেছেন, ইয়েমেনের অর্ধেকের বেশি মানুষ ক্ষুধার্ত এবং এদের মধ্যে ৫০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছে। গতকাল শনিবার রয়টার্স এ খবর জানিয়েছে। গত সোমবার আয়োজিত এক ভার্চুয়াল দাতা সম্মেলনে ইয়েমেনে ত্রাণ সহযোগিতার জন্য ৩.৮৫ বিলিয়ন ডলার সংগ্রহের প্রত্যাশা করছে জাতিসংঘ ত্রাণ সংস্থা। সংস্থাটির প্রধান বলছেন, এটি মনুষ্য-সৃষ্ট দুর্ভিক্ষ। এমন দুর্ভিক্ষ কয়েক দশকে বিশ্ব দেখেনি।
ছয় বছরের বেশি সময় ধরে ইয়েমেনের যুদ্ধ চলছে। এই যুদ্ধকে সৌদি আরব ও ইরানের ছায়াযুদ্ধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই যুদ্ধের ফলে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের তথ্য অনুসারে ৮০ শতাংশ ইয়েমেনি নাগরিকের সহযোগিতা প্রয়োজন। পাঁচ বছরের কম বয়সী ৪ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। যুদ্ধরত পক্ষের বাধাদানের ফলে দেশটির খাদ্য আমদানি চরমভাবে বিঘিœত হয়েছে।
