পঞ্চগড়ে স্কুলের ল্যাবের ১১টি ল্যাপটপ চুরি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৫ পিএম

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শেখের হাট উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১১টি ল্যাপটপ চুরি হয়েছে। চোরেরা গত শুক্রবার রাতে ল্যাবের দরজার হেজবল কেটে দরজা খুলে ল্যাবের সব ল্যাপটপ নিয়ে যায়।

গতকাল শনিবার সকালে স্কুলের তালা খুলতে গিয়ে পিয়ন লুৎফর রহমান দেখতে পান ল্যাবের দরজা খোলা। ভেতরে কোনো ল্যাপটপ নেই। বিষয়টি তিনি তাৎক্ষণিক প্রধান শিক্ষককে জানান।

স্কুলের প্রধান শিক্ষক মতিয়ার রহমান জানান, ‘শনিবার সকালে অফিস সহায়ক লুৎফর রহমান আমাকে জানায় কম্পিউটার ল্যাবের ১১টি ল্যাপটপ চুরি হয়ে গেছে। আমি তাৎক্ষণিকভাবে স্কুলে গিয়ে বিষয়টি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার ও পঞ্চগড় থানাকে জানাই। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ও পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে অভিযোগ দাখিল করা হবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত