রাঙ্গামাটিতে প্রতিবাদ সমাবেশ

জেএসএস ও ইউপিডিএফকে নিষিদ্ধ করার দাবি

আপডেট : ০১ মার্চ ২০২১, ০১:১১ এএম

পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের নিরাপত্তা, শান্তি, সম্প্রীতি রক্ষার স্বার্থে জেএসএস ও ইউপিডিএফকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাঙালিভিত্তিক আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।

গতকাল রবিবার সকালে রাঙ্গামাটির জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সংগঠনের নেতারা এই দাবি জানান। বাঘাইছড়িতে সরকারি অফিসে ঢুকে জনপ্রতিনিধিকে হত্যার প্রতিবাদ এবং পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ ফরাজি সাকিবের সভাপতিত্বে ও মো. হাবিব আজমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, জেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মো. সোলায়মানসহ অন্য নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁঠালতলী গিয়ে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত