চৌদ্দগ্রামে ভাইয়ের ওপর হামলা ভাঙচুর

আপডেট : ০১ মার্চ ২০২১, ০১:১২ এএম

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের বেলঘরে পারিবারিক বিরোধে বড় ভাইয়ের নেতৃত্বে ছোট ভাই কলেজশিক্ষকের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার ভোরে বড় ভাই মোছাদ্দেক হোসেন ছোটনের নেতৃত্বে চার-পাঁচজন সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও লুটপাট করে বলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ছোট ভাই কাশিনগর ডিগ্রি কলেজের প্রভাষক আরিফুর রহমান মঞ্জু।

অভিযোগে উল্লেখ করা হয়, সন্ত্রাসীরা চাঁন্দুল ও কোমারডোগা সড়কের মাথায় অবস্থিত প্রভাষক মঞ্জুর মালিকানাধীন মেসার্স কালাম ট্রেডার্স নামের একটি দোকানঘরের ভাড়াটিয়াদের উচ্ছেদের উদ্দেশ্যে ভাঙচুর ও মালামাল লুটপাট করে। এতে আরিফুর রহমান মঞ্জু গুরুতর আহত হয়েছেন বলে দাবি করা হয়। হামলাকারীরা মঞ্জুর গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে বলেও তিনি অভিযোগে উল্লেখ করেছেন। তাদের বাবার নাম মৃত দেলোয়ার হোসেন।

অভিযুক্ত বড় ভাই মোছাদ্দেক হোসেন ছোটনের মোবাইলে বেশ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবদুল হাই বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনা শুনেছি। উভয় পক্ষ চাইলে সামাজিকভাবে বিষয়টির সমাধান করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত