গরু মোটাতাজা করার ৫০ হাজার ভারতীয় ট্যাবলেট উদ্ধার

আপডেট : ০৩ মার্চ ২০২১, ১২:১৩ এএম

দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গরু মোটাতাজা করার ভারতীয় ৫০ হাজার ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টায় হিলি রেলওয়ে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্যাবলেটগুলো উদ্ধার করে বিজিবি।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, ভারত থেকে ট্যাবলেটের চালান নিয়ে চোরাকারবারি দল দেশে প্রবেশ করছে গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে বিজিবির হিলি সিপি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাতে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়। চোরাকারবারি দল দেশে ঢোকার সময় বিজিবি তাদের ধাওয়া দেয়। বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারিরা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা দুটি উদ্ধার করে সেগুলোর ভেতর থেকে ২৬ হাজার ভারতীয় ডেক্সিন ট্যাবলেট ও ২৪ হাজার সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত