হঠাৎ কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়ায় নৌযান চলাচল ব্যাহত

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০৯:২১ এএম

হঠাৎ করেই ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। বুধবার সকাল সাতটার দিকে হঠাৎ করে কুয়াশা নেমে আসে। ফলে নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল ব্যাহত হয়। 

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, হঠাৎ করে কুয়াশা পড়ায় চলাচলরত ফেরিগুলো মাঝ পদ্মায় নোঙর করে রেখেছে। তবে বাংলাবাজার ঘাটে থাকা ফেরিগুলোতে পরিবহন লোড করা হচ্ছে। কুয়াশা কমে গেলেই ফেরি ঘাট ছেড়ে যাবে। 

লঞ্চঘাট সূত্রে জানা গেছে, সকাল থেকেই লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। তবে হঠাৎ কুয়াশা পড়ায় চলাচল সাময়িক বাধাগ্রস্ত হচ্ছে। যাত্রী নিয়ে কয়েকটি লঞ্চ ঘাট ছেড়ে গেলেও অন্যান্য লঞ্চ ঘাটে রয়েছে। 

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন আহমেদ জানান, সকালে কুয়াশার কারণে ফেরি চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে কুয়াশা কমে গেলেই চলাচল স্বাভাবিক হবে। ঘাটে থাকা ফেরিতে পরিবহন লোড করে রাখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত