মেগানের অভিযোগ

রাজপ্রাসাদ তাদের নিয়ে মিথ্যাচার করছে

আপডেট : ০৪ মার্চ ২০২১, ১০:৫১ পিএম

প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল অভিযোগ করেছেন, ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস তাদের দুজনের বিরুদ্ধে মিথ্যা জিইয়ে রাখছে। তবে কথা বলা থেকে তারা নীরব থাকবেন না।

যুক্তরাষ্ট্রের টিভি উপস্থাপক অপরাহ উইনফ্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে ডাচেস অব সাসেক্স মেগান এ অভিযোগ করেন বলে খবর দিয়েছে বিবিসি। সাক্ষাৎকারটির ওপর এক বিশেষ টেলিভিশন শো আগামী রবিবার যুক্তরাষ্ট্রে সম্প্রচার হওয়ার কথা রয়েছে। স্বামী হ্যারিকে সঙ্গে নিয়ে দেওয়া এ সাক্ষাৎকারে তারা কেন রাজকীয় দায়িত্ব ছেড়ে দিয়েছেন, সে বিষয়ে কথা বলেছেন মেগান।

সাক্ষাৎকারের চুম্বক অংশ গত বুধবার গণমাধ্যমে প্রকাশের কয়েক ঘণ্টা আগে বাকিংহাম প্যালেস টাইমস পত্রিকার এক প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এক প্রশ্নে মেগান বলেন, ‘এতকিছুর পর আমরা এখনো নীরব থাকব, তা কীভাবে তারা আশা করতে পারে, আমি জানি না। তাও যদি এমন হয়, দ্য ফার্ম (ব্রিটিশ রাজপরিবার) আমাদের নিয়ে অব্যাহতভাবে মিথ্যাচার করে যাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত