খুলনায় প্রতিপক্ষের হামলায় আহত ২

আপডেট : ০৪ মার্চ ২০২১, ১১:৩৩ পিএম

খুলনার তেরখাদায় পূর্বশত্রুতার জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের হামলায় মান্নু শেখ (৪৫) ও মিল্টু শেখ (৪২) নামে দুজন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের তেরখাদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এলাকাবাসী জানায়, মান্নু শেখ ও মিল্টু শেখ বাড়ি থেকে ভ্যানে করে তেরখাদা সদরের দিকে যাওয়ার পথে এমএ জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছলে ওত পেতে থাকা ১০-১২ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে তারা মান্নু ও মিল্টুকে কুপিয়ে আহত করে।

মান্নু শেখ বলেন, ওসির (তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) সঙ্গে দেখা করতে থানার দিকে যাচ্ছিলাম। পথে প্রতিপক্ষ আমাদের চারদিক থেকে ঘিরে কুপিয়ে আহত করে।

তেরখাদা থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ঘটনাটি সত্য। বারাসাত গ্রামের বিবদমান উভয়পক্ষ সকালে থানা অভিমুখে আসছিল। পথে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত