দুই শিশুর অভিভাবককে খুঁজছে পুলিশ

আপডেট : ০৫ মার্চ ২০২১, ১১:২৫ পিএম

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার বাজার থেকে দুই শিশুকে উদ্ধার করে তাদের অভিভাবককে খুঁজছে পুলিশ। গত বৃহস্পতিবার সদরের পালং মডেল থানার ওসি এ ব্যাপারে সাধারণ ডায়েরি করে গতকাল শুক্রবার বিকেলে শিশুদের আদালতের মাধ্যমে নিরাপদ হেফাজতে পাঠিয়েছেন।

গত বুধবার রাত ১১টার দিকে শিশুদের ডোমসার বাজার থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আবদুর রহমান নীরব (৯) ও খুশি (৮) সম্পর্কে নিজেরা ভাইবোন বলেছে। পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন বলেন, তারা বাবার নাম বলছে রফিকুল ইসলাম। বাড়ি বলেছে সখীপুর থানায়। কিন্তু গ্রামের নাম বলতে পারছে না। সখীপুর থানা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি দিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত