আশুলিয়ায় হেরোইন-ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৬ মার্চ ২০২১, ০৯:৪৭ এএম

আশুলিয়ায় হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০৩ পুরিয়া হেরোইন ও ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকার বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। 

আটকরা হলেন- আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার মৃত নূর হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) ও বাগেরহাট জেলার কচুয়া থানার মসনি গ্রামের মোবারক হোসেনের ছেলে মনির হোসেন (২৫)।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ জানান, শুক্রবার  রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাইপাইল মোড় এলাকার মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় তাদের তল্লাশি চালিয়ে ৫০৩ পুরিয়া হেরোইন ও ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ১৩ হাজার টাকা।

তিনি আরও জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান থানা-পুলিশের এই অফিসার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত