দুর্গাপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৭ মার্চ ২০২১, ০১:১৪ পিএম

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় রূপা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার বেলা ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় দুর্গাপুর থানা-পুলিশ।

মৃত গৃহবধূ রূপা আক্তার উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পশ্চিম গুদারিয়া গ্রামের নুর জামালের স্ত্রী এবং একই গ্রামের আব্দুল হামিদের মেয়ে। প্রায় নয় মাস আগে রূপা ও নুর জামালের বিয়ে হয়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, গত শনিবার দিনগত রাত ১০টার দিকে স্বামী-স্ত্রী ঘুমাতে যান।

মাঝ রাতে গৃহবধূর স্বামী প্রকৃতির ডাকে ঘুম ভাঙে। পরে নুর জামাল দেখতে পান তার স্ত্রী রূপা দোচালা টিনের শয়ন ঘরে ধরনার সঙ্গে ঝুলে আছে।

রবিবার সকালে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

রবিবার বেলা ১২টার দিকে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে মৃতের মরদেহ পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত