হুথিদের ১০ ড্রোন ধ্বংসের দাবি সৌদির

আপডেট : ০৮ মার্চ ২০২১, ১২:৩০ এএম

ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দাবি করেছে, তারা হুথি বিদ্রোহীদের পাঠানো ১০টি সশস্ত্র ড্রোন ধ্বংস করেছে। গতকাল রবিবার সৌদি সংবাদমাধ্যম আল আখবরিয়া ও আল আরাবিয়ার প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে এএফপি।

রয়টার্স জানিয়েছে, জোট বাহিনী হুথিদের ছোড়া আরও বেশ কয়েকটি ড্রোন শনাক্ত করে। তবে তারা কয়টি ড্রোন শনাক্ত করেছিল বা সেগুলো কোনদিকে যাচ্ছিল, এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে গত বৃহস্পতিবার আরামকোর জেদ্দার একটি স্থাপনায় ড্রোনযোগে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল ইয়েমেনের হুথিরা। একই দিন সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে সৌদি জোট বাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছিল, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশায়িত লক্ষ্য করে হুথিদের পাঠানো একটি ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন জোট বাহিনী ধ্বংস করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত