করোনা পরীক্ষা সহজ করতে ভেন্ডিং মেশিন

আপডেট : ০৮ মার্চ ২০২১, ১০:৫৩ পিএম

জাপানে করোনাভাইরাসের পরীক্ষা বেশ ঝামেলার। এই সমস্যা সমাধানের অংশ হিসেবে টোকিও শহরের নিত্যপ্রয়োজন মেটানোর পাশাপাশি করোনা পরীক্ষার কাজে লাগছে ভেন্ডিং মেশিন।

মানুষের শ্রম ও হাসপাতালের সামর্থ্য সংরক্ষণ করতে জাপান সরকার প্রতিদিন মাত্র ৪০ হাজার পিসিআর টেস্ট করছে। মোট সামর্থ্যরে মাত্র ২৫ শতাংশ ব্যবহার করছে তারা। এর ফলে উপসর্গ ও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা মানুষ ছাড়া বাকিদের পরীক্ষা করা হচ্ছে না। এর ফলে মানুষ বেসরকারি ক্লিনিক বা যেকোনো উপায়ে পিসিআর টেস্ট করাতে চাইছে।

ভেন্ডিং মেশিনে টেস্ট কিট বিক্রির ফলে ক্রেতা বা ভোক্তাদের ক্লিনিকের লাইন ও সাক্ষাতের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে না বলে জানিয়েছেন লেকটাউন টাকেনোকো এয়ার নোজ অ্যান্ড থ্রোট ক্লিনিকের পরিচালক হিদেকি তাকেমুরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত