চাঁদপুরে জাটকা ধরায় ১৩ জেলের জেল-জরিমানা

আপডেট : ০৯ মার্চ ২০২১, ০১:০১ এএম

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে জাটকা ধরার দায়ে ১৩ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্ত জেলেদের মধ্যে ৯ জেলেকে ১ বছর করে সশ্রম কারাদ- এবং বয়স কম হওয়ায় বাকি ৪ জেলের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত রবিবার রাতে হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় ঘোষণা করেন।

১ বছর করে দ-িত জেলেরা হলেন মো. সেলিম, মো. বাদল, আবদুল মান্নান, মো. জিলানী, মো. সবুজ, ওসমান গনি, লুৎফর রহমান, জহির হোসেন ও আবদুল কাদের। যাদের জরিমানা করা হয়েছে তারা হলো বেলাল হোসেন (১৫), মো. বিজয় (১২), মো. সাওন ও মো. নাইম (১২)।

রবিবার রাতে হাইমচর উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে মেঘনা নদীতে অভিযান চালায়। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দুই উপজেলার মাঝির বাজার এলাকায় মেঘনা নদীতে অভিযান চালনো হয়। রাত সাড়ে ৮টার দিকে মাছ ধরা অবস্থায় প্রথমে ৭ এবং রাত সাড়ে ১০টার দিকে একই স্থানে পুনরায় অভিযান চালিয়ে আরও ৬ জেলেকে আটক করেন হাইমচর উপজেলা জাটকা রক্ষা টাস্কফোর্সের সদস্যরা। এ সময় একটি নৌকা, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি জাটকা জব্দ করা হয়।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, অভিযানে আটক জেলেদের মধ্যে নয়জনকে ১ বছর করে সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। তা ছাড়া ৪ ছেলে নাবালক হওয়ায় তাদের ১ হাজার টাকা করে জরামানা করে ছেড়ে দিয়েছে আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আর জাটকাগুলো স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত