গাজীপুরে কিশোরের রক্তমাখা মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ মার্চ ২০২১, ১১:৩৯ এএম

জয়দেবপুর থানা পুলিশ জেলার সদর উপজেলার পিরুজালী গ্রাম থেকে এক কিশোরের রক্তমাখা মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার সকাল আটটার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহতের নাম বিপ্লব হোসেন (১৫)। তিনি ওই গ্রামের বাবুল হোসেনের ছেলে ও স্থানীয় এক মাদ্রাসার ছাত্র।
স্থানীয়রা জানায়, রাতে কে বা কারা তাকে হত্যা করেছে। খবর পেয়ে তাতক্ষণিকভাবে জয়দেবপুর থানার ওসি মামুন আল রশিদ ঘটনাস্থলে যান।

নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি জানান। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত