করোনাভাইরাসের বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেকের টিকা আরও বেশি কার্যকর বলে দাবি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন ওষুধ উৎপাদক প্রতিষ্ঠানের তথ্যের ভিত্তিতে নতুন গবেষণা প্রকাশ করেছে রিয়েল ওয়ার্ল্ড এভিডেন্স।
এতে বলা হয়েছে, করোনায় আক্রান্তের পর যেসব উপসর্গ দেখা দেয়, তার বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেকের টিকা ৯৭ শতাংশ কার্যকর। এর আগে ১৭ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ইসরায়েলের টিকাদান কর্মসূচিতে অসম্পূর্ণ উপসর্গের বিরুদ্ধে ফাইজারের টিকা ৯৪ শতাংশ কার্যকর দাবি করা হয়েছিল, যা গত বছর ২০ ডিসেম্বর থেকে চলতি বছর ১ ফেব্রুয়ারির গবেষণায় কার্যকর ছিল ৯২ শতাংশ।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারী ঘোষণার এক বছর পর যখন বিভিন্ন দেশে টিকাদান চলছে, তখন রিয়েল ওয়ার্ল্ড এভিডেন্সের এমন তথ্য সত্যিই গুরুত্বপূর্ণ।
