৪-০ ব্যবধানে সিরিজ জিতল ইমার্জিং দল

আপডেট : ১৪ মার্চ ২০২১, ০৯:৪৫ পিএম

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৪-০ তে সিরিজ জিতে নিল বাংলাদেশ ইমার্জিং দল।

রবিবার পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ ৫ রানে হারায় আইরিশদের। ফলে সিরিজ ৪-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকেরা। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।

দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে, তৃতীয়টিতে ৬ উইকেটে ও চতুর্থ ম্যাচে ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ ইমার্জিং দল।

এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২৬০ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় সেঞ্চুরি তুলে নেন। খেলেন ১২৩ রানের ইনিংস। তার ১৩৫ বলের ইনিংসে ছিল ৯ চার ও ৩ ছক্কা।

এ ছাড়া আনিসুল ইসলাম ইমন ৪১ ও মাহিদুল ইসলাম অঙ্কন খেলেন ৩৩ রানের ইনিংস। আয়ারল্যান্ডের মার্ক আডাইর সর্বাধিক ৩ উইকেট নেন।

জবাবে ৯ উইকেটে ২৫৫ রানে থামে আইরিশরা। ওপেনার স্টিফেন ডোহেনি ৮১ রান করেন। এ ছাড়া আদাইর ৪৫ ও উইকেটরক্ষক নিল রক ৩৫ রান করেন।

শেষ ১৬ বলে ১ উইকেট হাতে নিয়ে ২৪ রানের প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। কিন্তু শেষ পর্যন্ত সেটি করতে পারেনি দলটি।

বাংলাদেশের পক্ষে সাইফ হাসান ৩টি, শফিকুল ইসলাম-তানভীর ইসলাম ২টি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন মাহমুদুল হাসান জয়।

ওয়ানডে লড়াই শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল দুই দলের। কিন্তু করোনা কারণে নিজ দেশে কোয়ারেন্টাইন নিয়ম এড়াতে ১৬ মার্চ একটি টি-টুয়েন্টি খেলেই দেশে ফিরে যাবে আইরিশরা।

আরো পড়ুন:

শেষ ম্যাচে মাহমুদুলের সেঞ্চুরি

কোয়ারেন্টাইন এড়াতে আগেভাগে বাংলাদেশ ছাড়ছে আইরিশরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত