মেষ : চিঠিপত্র ও দলিলপত্রের কাজ দ্রুত সম্পনড়ব হবে। বিদেশ ভ্রমণে খরচ বাড়বে। ব্যবসায় নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে।
বৃষ : নতুন চুক্তিপত্র সম্পন্ন হবে। প্রকাশনা ও সাংবাদিকের কাজ বেড়ে যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
মিথুন : সুতা ও আঁশজাতীয় ব্যবসা বেড়ে যাবে। পিতার স্নায়ুরোগে অস্ত্রোপচার হতে পারে। ব্যয় বাড়বে।
কর্কট : পিতার বিদেশ ভ্রমণের ভিসা প্রাপ্তির যোগ আছে। স্ত্রীর আয় বাড়বে। দূরদেশ ভ্রমণ যোগ আছে।
সিংহ : স্ত্রী স্নায়ুপীড়ায় কষ্ট পাবে। তবে তার আয় বাড়বে। শত্রুরা দমন থাকবে।
কন্যা : স্নায়ুপীড়ায় কষ্ট বাড়বে। ব্যবসার জন্য মধ্যম ভ্রমণ হবে। স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন।
তুলা : সন্তানের স্নায়ুঘটিত রোগ আক্রমণ করবে। নিজের রক্তচাপ ও স্নায়ুপীড়া বাড়তে পারে। প্রেম ও রোমাঞ্চ শুভ নয়।
বৃশ্চিক : মায়ের স্নায়ুপীড়া বাড়বে। বাড়ির দলিল নিয়ে মামলা হতে পারে। সন্তানের বিদেশ গমনে ছাড়পত্র পাওয়া যাবে।
ধনু : মায়ের ঠান্ডাজনিত রোগ বাড়বে। দলিল নিয়ে আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। বর্তমান বাসস্থানে অতৃপ্তি দেখা দেবে।
মকর : আয় বাড়বে। সংসারে শান্তিময় পরিবেশ বিরাজ করবে। স্বল্প ভ্রমণ শুভ।
কুম্ভ : দেহ-মনে অলসতা দেখা দেবে। আয় বা বৈষয়িক কাজে যোগাযোগ বাড়বে।
মীন : ঠান্ডাজনিত রোগে সড়বায়ুপীড়া দেখা দেবে। ভ্রমণ যোগ আছে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে।
