চাঁদপুরে ৪ হাজার ২০০ কেজি জাটকা জব্দ, আটক ৬

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০১:৩০ এএম

চাঁদপুরে কোস্টগার্ড ও নৌপুলিশের পৃথক অভিযানে ৪ হাজার ২০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এ সময় জাটকা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও একটি অটোরিকশাসহ ৬ পাচারকারীকে আটক করা হয়।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. আসাদুজ্জামান বলেন, গত রবিবার মধ্যরাতে শহরের কালীবাড়ি এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় পিকআপ ভ্যানে করে জাটকা পাচারকালে ৬ পাচারকারীকে আটক করা হয় এবং ১ হাজার ২০০ কেজি জাটকাসহ একটি পিকআপ ভ্যান ও একটি অটোরিকশা জব্দ করা হয়। গতকাল সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। হরিণা নৌফাঁড়ির ইনচার্জ গোলাম মো. নাসিম বলেন, রবিবার মধ্যরাতে বহরিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার কেজি জাটকা জব্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত