বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা

আপডেট : ১৭ মার্চ ২০২১, ১২:৩৬ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপ‌তি ও প্রধানমন্ত্রীর প‌ক্ষে বঙ্গবন্ধুর সমা‌ধিসৌধ বেদিতে শ্রদ্ধা নি‌বেদন করা হ‌য়ে‌ছে।

বুধবার সকাল সা‌ড়ে ১০টায় রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রীর প‌ক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী বঙ্গবন্ধুর সমা‌ধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ক‌রে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন।

প‌রে রাষ্ট্রপ‌তি ও প্রধানমন্ত্রীর সাম‌রিক স‌চিবদ্বয় বঙ্গবন্ধু ও তার প‌রিবা‌রের শহীদ সদস্য‌দের রু‌হের মাগফিরাত কামনা ক‌রে ফাতেহাপাঠ ও বি‌শেষ মোনাজাত ক‌রেন।

এরপর কেন্দ্রীয় আওয়ামী লী‌গের প্রে‌সি‌ডিয়াম মেম্বার লে. ক‌র্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, এম‌পি'র নেতৃত্বে দলীয় সভাপ‌তির প‌ক্ষে ও প‌রে কেন্দ্রীয় আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সমা‌ধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ক‌রে শ্রদ্ধা জানান। 

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লী‌গের প্রে‌সি‌ডিয়াম সদস্য জাহা‌ঙ্গীর ক‌বির নানক, শাজাহান খান এম‌পি, যুগ্ম সাধারণ সম্পাদক  এ ফ ম বাহাউদ্দিন না‌সিম, সাংগঠ‌নিক সম্পাদক এস এম কামাল হো‌সেন, শ্রম বিষয়ক সম্পাদক হা‌বিবুর রহমান সিরাজ, শেখ হেলাল এম‌পি, শেখ তন্ময় এম‌পিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

প‌রে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বি‌ভিন্ন সামা‌জিক-সাংস্কৃ‌তিক সংগঠ‌নের প‌ক্ষে বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে শ্রদ্ধা জানা‌নো হয়।

জাতির পিতা জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স সাজানো হয়েছে নবরূপে।

সমাধি সৌধ কমপ্লেক্সের শোভাবর্ধন করা হয়েছে। করা হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ। পুরো মাজার কমপ্লেক্সে আলোকসজ্জা করা হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হ‌য়ে‌ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত