কাজিপুরে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০১:৫১ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

কাজিপুর উপজেলা সদরের সীমান্তবাজার এলাকার শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি চত্বরে অনুষ্ঠিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। এতে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সহসভাপতি মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।

মুক্তিযোদ্ধা গাজী ইউনুস উদ্দিনের সভাপতিত্বে পুনর্মিলনীতে বক্তব্য দেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, সাবেক ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত