গাইবান্ধায় বন্যায় ভাঙা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ মার্চ ২০২১, ১১:৪৪ পিএম

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার থেকে কালিরবাজার যাওয়ার রাস্তায় প্রায় ১৫ বছর আগে বন্যায় ভেঙে যাওয়া সেতু পুনরায় নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গিদারী ইউনিয়ন শাখার উদ্যোগে কালিরবাজার গ্রামে এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোস্থলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী কয়েকশ গ্রামবাসী অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ, সহ-সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, জেলা শাখার সম্পাদকম-লীর সদস্য জাহাঙ্গীর মাস্টার, গাইবান্ধা সদর উপজেলা সিপিবির সভাপতি ছাদেকুল ইসলাম ও সিপিবি উত্তর গিদারী শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত