সাত বছরের শিশু রুম্মান সাঈদ রাইয়ান মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত। জন্মের ১১ মাসের মাথায় তীব্র জ্বর ও খিঁচুনি ওঠে তার। এরপর থেকে আর কথা বলতে পারে না। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক ডা. মিজানুর রহমানের কাছে চিকিৎসা নিচ্ছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি মস্তিষ্কের জটিল রোগে ভুগছে। তার চিকিৎসার জন্য এখনো পাঁচ থেকে ছয় লাখ টাকার প্রয়োজন। কিন্তু তার বাবা আহান হাবিব নিতান্তই দরিদ্র মানুষ। ছেলের চিকিৎসা করাতে গিয়ে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মকসুদপুরে ভিটামাটি ও মুদি দোকান বিক্রি করেছে। তার পক্ষে কোনোভাবে চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। তাই তিনি ছেলের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আহসান হাবিব, হিসাব নম্বর ০২০০০১২৪৯১৫০১, অগ্রণী ব্যাংক লিমিটেড, দিনাজপুর ফুলবাড়ি শাখা । বিকাশ ও নগদ নম্বর: ০১৪০০০২৯১৩১।
