মেহেরপুরের সদর উপজেলার হিজুলী গ্রামের ব্যবসায়ী নূর ইসলাম হত্যা মামলায় পাঁচজনের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
দন্ডিতরা হলেন একই গ্রামের সাগর হোসেন, মোহাম্মদ হক, মোহাম্মদ সোনা, আলফাজ উদ্দিন ও হামিদুল ইসলাম।
গতকাল সোমবার মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় দেন। আটকের দিন দ-িতদের এই সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে আলফাজ, হামিদুল ও সোনা পলাতক রয়েছেন।
অতিরিক্ত পিপি কাজী শহিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০১০ সালের ২০ মার্চ রাতে হিজুলী গ্রামের ব্যবসায়ী নূর ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
