লক্ষ্মীপুরের মেঘনায় অস্ত্রসহ ১৫ ‘জলদস্যু’ আটক

আপডেট : ২৩ মার্চ ২০২১, ০৩:১৮ পিএম

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনাল এলাকার ১শ’ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীর ইলিশের অভয়াশ্রম ঘোষিত এলাকায় অভিযান চালিয়ে ১৫ জলদস্যুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার ভোর রাতে কোস্টগার্ড এই অভিযান চালিয়ে মেঘনা নদীর হিজলা ও সাবের চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আহাম্মদ আলী, বাগন আলী, ইব্রাহিম, বাবুল, নাগর মিয়া, কাওসার, সবুজ, জাহেদ, সাহেব আলী, ফিরোজ, আহাম্মদ উল্যাহ্, রাজিব, শাহিন, ইব্রাহিম, ইউনুছসহ ১৫ জন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্টগার্ডের বিসিজিএস শ্যামল বাংলা জাহাজের অধিনায়ক লে. কমান্ডার আখিজুল হক (এনডি) বিএন জানান, তার নির্দেশনায় অভিযান পরিচালনা করেন লে. ইফতেখারুল আলম বিএন।

তিনি জানান, মঙ্গলবার ভোর রাতে ও সোমবার রাতে পৃথক অভিযান চলাকালে ১৫ জলদস্যুকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে নৌপথে চলাচলরত বিভিন্ন ধরনের জাহাজে ডাকাতিসহ জেলেদের আটক করে মুক্তিপণ আদায় ও মুক্তিপণের টাকা না পেলে হত্যাসহ নদীতে অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

এ ছাড়া আটককৃত কয়েকজন জলদস্যুর বিরুদ্ধে হত্যাকাণ্ডসহ বেশ কয়েকটি নৌ ডাকাতির ঘটনায় জড়িত থাকারও প্রমাণ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত