পাথর বোঝাই ১০ চাকার ট্রাক যাওয়ার পর সেতুতে ধস

আপডেট : ২৩ মার্চ ২০২১, ০৮:৪৯ পিএম

ঢাকা-নড়াইল-যশোর মহাসড়কের সড়কের নড়াইল সদর উপজেলার তুলারামপুর সেতুর মাঝখানে একটি অংশ ধসে পড়েছে। মঙ্গলবার দুপুর ১১টার দিকে ওই সেতুর একটি অংশ ধসে পড়ে।

এরপর থেকে সেতুর ওপর সড়ক দিয়ে যাত্রীবাহী বাসসহ  যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সেতুর দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। বিপাকে পড়ে পণ্যবাহী যানবাহন।

তুলারামপুর বাজারের ব্যবসায়ী খায়রুল বাশারসহ প্রত্যক্ষদর্শীরা জানান, দশ চাকার একটি পাথর বোঝাই বড় ট্রাক সেতুর ওপর দিয়ে যাওয়ার পরই ওই অংশ ধসে পড়ে। সেতুটির মাঝখানে প্রায় সাড়ে চার ফুট অংশের খসে পড়েছে। রড বের হয়ে গেছে। এতে সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বড় যানবাহন চলতে পারছেন না।

সেতুটির একটি অংশ ধসে যাওয়ায় নড়াইল জেলার সঙ্গে যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহসহ পার্শ্ববর্তী জেলার সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে সেতুর ওপর দিয়ে ভ্যান, ইজিবাইকসহ হালকা যানবাহন চলাচল করছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, ‘স্টিলের প্লেট আনার ব্যবস্থা করা হচ্ছে। সেটি লাগানোর পর কিছুটা ঝুঁকিমুক্ত হবে। তারপরও বড় বাস ও ট্রাকসহ অন্য বড় পরিবহন এর ওপর দিয়ে চলতে দেওয়া যাবে না। এখন শুধু ভ্যান ও রিকশা চলতে দেওয়া হচ্ছে। আগামী এক মাসের মধ্যে পাশেই নির্মাণাধীন সেতুটি ব্যবহারের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। তখন সমস্যা থাকবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত