বরিশালে দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে নগরীর বিভিন্ন মন্দির ও পাড়া মহল্লায় এই দোল উৎসব শুরু হয়।
উৎসবে শামিল হয়ে সনাতন ধর্মের শিশু থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ রং খেলায় মেতে ওঠেন।
এ উপলক্ষে নগরীর শীতলাখোলা এলাকায় ডিজে পার্টির আয়োজন করা হয়। সেখানে অসংখ্য নারী-পুরুষ রং খেলায় মেতে ওঠেন। এছাড়াও নগরীর শ্রী শ্রী শংকর মঠ, রাঁধা কৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ মিশন, সরকারি ব্রজমোহন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোল উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে অংশগ্রহণকারী স্বাগতা দাস বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ ও তার সখী রাধা দেবী দোল পূর্ণিমার দিনে রং খেলায় মেতেছিলেন। এ কারণে প্রতিবছর এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা দোল উৎসব পালন করেন।
