দাউদকান্দির বলদা খাল উদ্ধার ও খনন শুরু

আপডেট : ৩০ মার্চ ২০২১, ০১:০৩ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরের বলদা খাল খনন শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূইয়া এমপি সোমবার দুপুরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, জনদুর্ভোগ কমাতে উপজেলার সকল ধরনের বেদখলকৃত সরকারি খাল, পুকুর ও ডোবা পুনরুদ্ধারে কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, বলদা খাল দাউদকান্দির পানি নিষ্কাশন এবং পানি প্রবাহের অন্যতম একটি মাধ্যম ছিল। সময়ের বিবর্তনে এটি বেদখল হয়ে যায়। খালটি উদ্ধারের মাধ্যমে একটি দৃষ্টিনন্দন পর্যটন স্থান হিসেবে এলাকাবাসীকে উপহার দেওয়া হবে।

খনন কাজে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহানসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের সামনে থেকে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই খালটি দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খালের অংশবিশেষ বেদখলও হয়ে আছে। খালটি উদ্ধার, খনন করে পানিপ্রবাহ চালু ও সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা হাতে নিয়েছে উপজেলা পরিষদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত