নওগাঁয় পুলিশি-বিএনপির সংঘর্ষে আহত ৫০

আপডেট : ৩০ মার্চ ২০২১, ০৩:৫৯ পিএম

নওগাঁয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের গুলিতে হেফাজত কর্মী নিহতের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২টার দিকে নওগাঁ  জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমানরে নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন।

এ সময় পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পর  বিএনপির নেতাকর্মীরা আবারও জড়ো হয়ে দলীয় কার্যালয়ের পূর্ব দিক থেকে পুলিশদের লক্ষ্য করে ইট-পাটকলে ছুড়তে থাক।

একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিমন্ত্রণে টিয়ারশেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার বলেন, অনুমতি ছাড়াই বিএনপির ৫০০ নেতা–কর্মীরা মিছিল বের করার চেষ্টা করে। এ সময় বিএনপির নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকলে ছুড়তে থাক। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত