ইউপি নির্বাচন

দুমকিতে ৭ ‘বিদ্রোহী’ প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার

আপডেট : ৩০ মার্চ ২০২১, ১১:৩৫ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সাত ‘বিদ্রোহী’ প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম স্বাক্ষরিত চিঠিতে বিদ্রোহী সাত প্রার্থীকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুমকি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম।

বহিষ্কৃতরা হলেন দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শাহআলম হাওলাদার, মো. আনোয়ারুজ্জামান ইমরাজ, আকলিমা বেগম আঁখি, পাংগাশিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলমগীর সিকদার, অ্যাডভোকেট মজিবুর রহমান বাবু, ফরিদুল ইসলাম, আঙ্গারিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম শাহআলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত