নাটোরে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০২১, ০২:৩২ পিএম

নাটোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শফিকুল ইসলাম কনক (৩১) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। শফিকুল ইসলাম কনক ন্যাশনাল ব্যাংক নাটোর শাখায় ফাস্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি নাটোর শহরের কানাইখালি এলাকার শরিফুল ইসলাম পলাশের ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, ব্যাংক কর্মকর্তা শফিকুল ইসলাম কনক গত ২৪ মার্চ নাটোর সদর হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দেন। জ্বীন এক্সপার্টে তার নমুনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি শহরের কানাইখালি মহল্লার নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন। আজ ভোরে তার মৃত্যু হয়। সকালে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়।

এ নিয়ে গত ৫ দিনের ব্যবধানে করোনায় দুইজনসহ নাটোর জেলায় মোট ১৪ জনের মৃত্যু হল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত