হাটহাজারীতে ভূমি অফিস ও থানা ভাংচুরের ঘটনায় ৬ মামলা

আপডেট : ৩১ মার্চ ২০২১, ০৯:০৬ পিএম

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সদর ইউনিয়ন ভূমি অফিস ও থানায় ২৬ মার্চ হেফাজত নেতাকর্মীদের হামলার ঘটনায় হাটহাজারী মডেল থানায় ছয়টি মামলা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলা ভূমি ও সদর ইউনিয়ন ভূমি অফিসের দুই কর্মকর্তা যথাক্রমে ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার ও নাজির একরামুল হক সিকদার এবং পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। 

দুটি মামলার একটিতে ২০০, অপরটিতে ২৫০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। 

তবে মামলায় তাণ্ডবে ক্ষয়ক্ষতির বিবরণ দেওয়া হলেও টাকার অংক দেওয়া হয়নি। কারণ হিসেবে মামলার বাদীরা জানান, এখনও ক্ষয়ক্ষতির নিরুপণ চলছে। 

হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামকে  মামলা হয়েছে কিনা জানতে ফোন করলেও তিনি রিসিভ করেনি।
উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন  মামলার সত্যতা গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত