রূপগঞ্জে বাউল গানের আসর বন্ধ করল প্রশাসন

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১২:২৮ এএম

করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমতি ছাড়াই বাউল গানের আসরের আয়োজন করায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গানের আসরটি বন্ধ করে দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নূসরাত জাহানের  (ইউএনও) নির্দেশে এ গানের আসর বন্ধ করা হয়।

ইউএনও জানান, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সব ধরনের সভা-সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গত শুক্রবার রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো এলাকায় স্থানীয়রা বাউল গানের আসরের আয়োজন করেছে এমন খবর পেয়ে তাৎক্ষণিক তিনি থানা পুলিশকে গানের আসরটি বন্ধের নির্দেশ দেন। রাত ১১টার দিকে পুলিশ গিয়ে স্থানীয় ইউপি সদস্য মোরশেদ মেম্বারের সহযোগিতায় গানের আসর বন্ধ করেন। করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে ও মাস্ক পরতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এ ছাড়া সাধারণ মানুষকে সচেতন করতে উপজেলায় মাইকিং করাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত