ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ০৩:১২ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খসরু মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের বীর ঘাটাইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খসরু ওই এলাকার রোস্তুম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খসরু মিয়া অবৈধ বিদ্যুৎ দিয়ে পাম্পের মাধ্যমে নিজ জমিতে পানি দিচ্ছিলেন। একপর্যায়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ সময় কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত