গাজীপুরে একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের সালেক টেক্সটাইল কারখানায় ওয়্যার হাউজে দুপুর পৌনে একটার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কারখানার সহকারী হিসাব রক্ষক শফিকুল ইসলাম জানান, গোডাউনে সুতা ও তৈরি করা জিনস প্যান্ট ও মেশিনপত্র রয়েছ। স্থানীয়ভাবে কারখানাটি তিতাস ফ্যাক্টরি নামে পরিচিত।
কারখানায় অ্যাডমিন জিএম নেকমত হোসেন রুবেল জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, আমাদের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় করা হচ্ছে।
