জামালপুরে একজনকে হত্যার দায়ে মা ও মেয়েসহ তিনজনের সশ্রম যাবজ্জীবন কারাদ- দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন মোছা. জান্নাতুল ফেরদৌস শাপলা (৩৫) তার মা মোছা. সুফিয়া আক্তার রিনা (৫৩) ও মো. এহসান আহাম্মেদ সোহাগ (৩৬)। গতকাল রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে ২০১৩ সালের ৮ মে সকালে জামালপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মিজানুর রহমান মজনুকে (৩৭) হত্যা করে পাশর্^বর্তী ডেংগারগড় গ্রামের একটি পতিত জমিতে ফেলে রাখা হয়। ঘটনার দিনই নিহতের মা মোছা. হাসিনা বেগম বাদী হয়ে হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুত্রবধূ মোছা. ফারজানা ইসলাম লাকীসহ (৩৮) অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে নিহতের স্ত্রীকে মামলা থেকে অব্যাহতি দিয়ে চারজনের বিরুদ্ধে ২০১৫ সালের ২২ জুলাই অভিযোগপত্র দাখিল করে। আদালত ১৯ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যের ভিত্তিতে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকায় সদর উপজেলার ডেংগারগড় গ্রামের মোছা. জান্নাতুল ফেরদৌস শাপলাকে সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদ-, মোছা. সুফিয়া আক্তার রিনা এবং শ্রীরামপুর গ্রামের মো. এহসান আহাম্মেদ সোহাগকে সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় আবুল হোসেনকে বেকসুর খালাস দেয় আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নির্মল কান্তি ভদ্র এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন মুহাম্মদ বাকী বিল্লাহ, আনোয়ারুল করিম শাজাহান ও মো. মোশারফ হোসেন।
