ট্রলার থেকে ২৫০ মণ জাটকা জব্দ

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১১:২৬ পিএম

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৫০ মণ জাটকা জব্দ করেছেন নৌ-পুলিশ। সদর উপজেলার লালপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

চাঁদপুর নৌ-থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার ভোররাতে লালপুর এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ২৫০ মণ জাটকাবোঝাই একটি ট্রলার জব্দ করা হয়। এসব জাটকা ঢাকায় পাচার করা হচ্ছিল।

নৌ-পুলিশের এসপি মো. কামরুজ্জামান বলেন, জব্দ করা জাটকা গতকাল দুপুরে স্থানীয় এতিমখানা ও অসহায়-গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। নৌ-পুলিশ সবসময় তৎপর রয়েছে। নদীতে জাটকা নিধন রোধসহ সব ধরনের অবৈধ কার্যক্রম রোধে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন সিকদার, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানসহ নৌ-পুলিশের সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত