বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় মৃত শতাধিক

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১১:৫৯ পিএম

আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়া এবং এর প্রতিবেশী দেশ পূর্ব তিমুর। সেখানে এখন পর্যন্ত ১০১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মুষলধারে বৃষ্টির কারণে ইন্দোনেশিয়ার ফ্লোরস দ্বীপপুঞ্জ থেকে পূর্ব তিমুর পর্যন্ত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

বন্যা, ভূমিধসে শুধু ইন্দোনেশিয়ায়ই ৮০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে। বাকি মৃত্যুর ঘটনা ঘটেছে পূর্ব তিমুরে। সেখানে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। ক্ষুদ্র এই দ্বীপটির অবস্থান ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মাঝখানে। বন্যায় দেশটির রাজধানী দিলি ডুবে গেছে। অধিকাংশ মৃত্যুই হয়েছে দিলিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত